প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ০৭:৫৬:২৭
ঝিনাইদহের মহেশপুরের পলিয়ানপুর সীমান্ত এলাকায় ইছামতি নদীর পাড় থেকে কাঁদামাটি মাখা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর থানা পুলিশ এ লাশটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে লাশটি পড়ে থাকতে দেখে। লাশটি সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক ৫০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া যায়। পরে খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
মহেশপুর থানা পুলিশ ও বিজিবির পৃথক সূত্রে জানা গেছে, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে থানায় বা বিজিবির কাছে অভিযোগও পাওয়া যায়নি। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রজন্মনিউজ২৪
ঝড়ে দিক হারিয়ে ভারতে ঢোকা ৪ মৌয়াল উদ্ধার, নিখোঁজ ১
স্ত্রীর ভয়ে পালিয়ে থাকা অসুস্থ স্বামীকে অপহরণ ও গণপিটুনি
সীমান্ত এলাকা থেকে কাঁদামাখা অবস্থায় যুবকের লাস উদ্ধার
টঙ্গীতে পাঁচতলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বর্তমান সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে : নুরুল হক
ভোলায় দুধ দিয়ে গোছল করে জুয়া ছাড়ার ঘোষণা
খুবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন
২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী
দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক দাবি প্রতিমন্ত্রির